ডেস্ক রিপোর্ট: কোটা আন্দোলনের নামে সম্প্রতি দেশজুড়ে ধ্বংসযজ্ঞে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেছেন, এই ধ্বংসযজ্ঞের দায় বিএনপি-জামায়াতকে নিতে হবে।
শনিবার (২৭ জুলাই) দুপুরে ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’র আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি এ দাবি জানান সাংবাদিক নেতারা।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি চেয়ারম্যান সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।
সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি বলেন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত রাষ্ট্রীয় সম্পদে আগুন জ্বালিয়ে ধ্বংস করেছে। কয়েকজন সাংবাদিককে তাদের হত্যার শিকার হয়েছে অনেক সাংবাদিক এই সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। মেট্রো রেল স্টেশনে আগুন দেয়া হয়েছে। পরিকল্পিতভাবে তারা এই নাশকতা চালিয়েছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিএফইউজে সভাপতি ওমর ফারুক ,বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দ্বীপ আজাদ, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক তালুকদার,বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, জাতীয় প্রেসক্লাবের কোষাধক্ষ্য সাহেদ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ, ঢাকা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, সহ-সভাপতি এস এম মোশারফ হোসেন ইউসুফ, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক শেখ জামাল,বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা আক্তার সোমা, সাংবাদিক সিদ্দিকুর রহমান,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, মেহেদী হাসান, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সদস্য সচিব আবু সাঈদ,জয়বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু , ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা সোহেলি চৌধুরী, আসাদুর রহমান, শাজাহান স্বপন, জান্নাতুল ফেরদৌস সোহেল, সুমি খান, সাজদা হক প্রমূখ ।
সমাবেশ সঞ্চালনা করেন ডিইউজের সাবেক সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ।
সমাবেশে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে সরকারি স্থাপনায় হামলাকারীদের কঠোরভাবে দমন করার আহ্বান জানিয়ে সাংবাদিক নেতারা
দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে সরকারকে আরও দূরদৃষ্টি সম্পন্ন ও বিচক্ষণ হওয়ার পরামর্শ দেন ।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ ও ১৯ জুলাই সারা দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা। হতাহত হয়েছেন শিক্ষার্থী, পথচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বহু মানুষ। তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাংবাদিকও। সহিংসতায় সরকারি-বেসরকারি বহু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments