ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ভারতীয় নাগরিকের প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে আসা তরুণিকে উদ্ধার করেছে র্যাব। গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ঘাটিয়ারা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে ভারতীয় নাগরিক পরিচয় দেওয়া ওই যুবক সটকে পড়েন। র্যার জানায়, রেজাউল করিম নামে ওই ব্যক্তি প্রতারক। সে মানব পাচারকারি দলেরও সদস্য। উদ্ধার হওয়া তরুণিকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে র্যাব- ৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভারতের আসাম রাজ্যের রেজাউল করিম এর সাথে বাংলাদশর নাগরিক সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার হাসাননগর গ্রামের এক তরুণির প্রেমের সম্পর্ক গড় উঠ। একপর্যায় প্রতারক ও মানবপাচারকারী জনক রেজাউল করিম কৌশল বিয়ের মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে তরুণিকে গত ১৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসেন। ওই তরুণিকে খোঁজে না পেয়ে তার বড় ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করন। এর প্রেক্ষিতে ভিকটিমক উদ্ধার ও আসামীকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-৩, সুনামগঞ্জের একটি যৌথ আভিযান চালায়। অভিযানকালে মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ঘাটিয়ারা এলাকার 'হোটেল থ্রী স্টার আবাসিক' এর ৫০৭ নং রুমে অভিযান পরিচালনা করে। এসময় ওই তরুণিকে উদ্ধার করা সম্ভব হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments