তাসলিমা নাসরিন: আমি বাঙালি, তাই বলে বাংলার সব সংস্কৃতিকে আমার শ্রদ্ধা করতে হবে কেন, মানতেই বা হবে কেন! আমি যে কালচারে যুক্তি দেখিনা, মুক্তি দেখিনা, অজ্ঞতা আর অন্ধকার দেখি--- সেই কালচার আমি মানি না। কালচারেরও প্রতিনিয়ত বিবর্তন হয়। নরবলি একসময় কালচার ছিল,সতীদাহও ছিল,সেসব মানুষ আর পালন করে না। এখন যে নারীবিরোধী কালচারগুলোকে মানুষ মহাসমারোহে পালন করছে,আশা করছি বুদ্ধি হওয়ার পর তা আর করবে না। মুশকিল হলো, বুদ্ধিটাই সহজে উদয় হতে চায় না। ইদ, পুজো,বড়দিন, রোজা, নামাজ, শাঁখা সিঁদুর, সিঁদূর খেলা, ভাই ফোঁটা, মহররম, শবে বরাত, শবে কদর, ইস্টার --- এরকম হাজারো কালচার আমি মানি না। কিন্তু গর্ব করি বাঙালি হিসেবে, বাংলা ভাষা আমার অন্তরে। বাঙালি হতে হলে অবিজ্ঞান আর কুসংস্কার পালন করতে হয় না। বরং সভ্য শিক্ষিত বাঙালিকে ঐতিহ্যের নামে যত অযৌক্তিক অলৌকিক, যত নারীবিরোধী কীর্তিকলাপ বহাল আছে সমাজে--- সবগুলোকেই অস্বীকার করে অবজ্ঞা করে প্রয়োজনে পায়ে পিষে এগোতে হবে। তা না হলে বাঙালি যে তিমিরে আছে সে তিমিরেই অনন্তকাল রয়ে যাবে।
সূত্র: ফেইসবুক ওয়াল
মানিক লাল ঘোষ:বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ মহাকাব্য ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ১৮ মিনিটের সেই অলিখিত বক্তৃতা কেবল একটি ভাষণ ছিল না, সেটি ছিল একটি পরাধীন জাতির ...
খোন্দকার মাহ্ফুজুল হক:বাংলাদেশের সংবিধানে নাগরিকের জীবনরক্ষার অধিকার স্বীকৃত। সেই আলোকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই একটি গুরুতর জনস্বাস্থ্য এবং স ...
আতিকুল ইসলাম টিটু: বিশ্ব রাজনীতি এখন এক রূপান্তরপর্বে। একক মেরুকেন্দ্রিক আমেরিকান আধিপত্যের যুগ চ্যালেঞ্জের মুখে; চীন-রাশিয়ার নেতৃত্বে বহুমেরু শক্তির উত্থান দৃশ্যমান। কিন্তু হেজেমনিক শক্তি তার প্রভাব ...
মানিক লাল ঘোষ:দোল পূর্ণিমা বা বসন্তোৎসব বাঙালির জীবনে কেবল রঙের উৎসব নয়, বরং এটি এক গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ। বাংলার ঋতুচক্রের শেষ উৎসব বসন্তের এই দোল পূর্ণিমা। একদিকে যেমন এর প ...
সব মন্তব্য
No Comments