ডেস্ক রিপোর্ট: ১৩ ফেব্রুয়ারী হতে ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু ।
ভারতের কমিউনিস্ট পার্টি (এম-এল) লিবারেশনের ১১ তম পার্টি কংংগ্রেসে আমন্ত্রিত অতিথি হিসাবে অংশ নিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক আজ ১৩ ফেব্রুয়ারি বিকালে পাটনার উদ্দেশ্যে বিমানযোগে কলিকাতায় রওনা হয়েছেন। তিনি পার্টির পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। পার্টির প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ। বিহারের পাটনায় ১৫ থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত সিপিআই( এম-এল) লিবারেশনের এই সর্বভারতীয়কংগ্রেস অনুষ্ঠিত হবে।
জননেতা সাইফুল হক কংগ্রেসের প্লেনারী অধিবেশনে বক্তব্য রাখবেন। ভারতে অবস্থানকালে তিনি ভারতের বিভিন্ন বামপন্থী , প্রগতিশীল ও গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে মত বিনিময় করবেন। এছাড়া ভারতের নাগরিক সমাজের বেশ কিছু প্রতিনিধিদের সাথেও তিনি মতবিনিময় করবেন। ফেব্রুয়ারীর শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন।
জননেতা সাইফুল হক-এর ভারতে অবস্থানকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments