রাজশাহী অফিস: র্যাব-৫ রাজশাহীর চাপাইগঞ্জে অভযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ২টি ওয়ান শুটারগানসহ ১ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে।৫ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর রেলষ্টেশন সংলগ্ন নুনগোলা কেডিসি নামাজপাড়াস্থ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক করেছে।
আটককৃত সেলিম গোমস্তাপুর থানার নুনগোলা গ্রামের মোঃ জুয়েল সন্তান।
র্যাব গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি (র্যাব-৫) মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর রেলষ্টেশন সংলগ্ন নুনগোলা কেডিসি নামাজপাড়াস্থ পূর্ণভবা নদীর দক্ষিণ পাড়ে বিএডিসি সার গোডাউনের প্রাচীর ঘেষা জনৈক মোঃ আব্দুস সাত্তার (৫৫) এর টিনের দোচালা পূর্ব দূয়ারী বসতঘরের ভিতরে ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করিতেছে। বিষয়টি জানা মাত্রই ইং ০৫ এপ্রিল রাতে অভিযান পরাচলনা করেন। চাঁপাইনবাবগঞ্জের নুনগোলা কেডিসি নামাজপাড়াস্থ পূর্ণভবা নদীর দক্ষিণ পাড়ে বিএডিসি সার গোডাউনের প্রাচীর ঘেষা জনৈক মোঃ আব্দুস সাত্তার (৫৫) এর টিনের দোচালা পূর্ব দূয়ারী বসতঘরের পূর্ব দিকের শয়ন কক্ষ থেকে পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল ১ জন ব্যক্তিকে আটক করে।
উক্ত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments