ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলায় দূর্বৃত্তের গুলিতে চাঞ্চল্যকর মিলন হত্যাকান্ডের ঘটনায় থানায় হত্যা মামলা রজু হয়েছে। তবে মামলাটি জেলা গোয়েন্দো (ডিবি) পুলিশের নিকট হস্থান্তর করা হয়েছে। পুলিশ এ হত্যাকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি। অপরদিকে নিহত মিলন ফকিরের লাশের পোস্ট মর্টেম শেষে গতকাল মঙ্গলবার বিকালে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার ও মামলার এজাহারসুত্রে জানা যায়, গত সোমবার রাতে নিহতের স্ত্রী রাশিদা বেগম বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং-১৬) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন মোল্যা সাথে কথা বললে তিনি জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।
গুলিতে নিহত মিলন ফকিরের লাশের পোস্ট মর্টেম শেষে আজ দুপুরে ফুলতলা উপজেলার আলকা গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় নিহতের আত্মীয়-স্বজন ও সন্তানদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। বাদ আছর আলকা পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে উপজেলার ডাবুর মাঠ গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, গত সোমবার আনুমানিক সকাল ৮ টায় ফুলতলা বাজারের অদূরে আলকা আইডিয়াল স্কুল মোড়ে মা টেলিকম এন্ড কনফেশনারীর সামনে একটি লাল রঙের পালসার মটরসাইকেল সহযোগে ২ জন দূর্বৃত্ত এসে মিলনকে লক্ষ্যে করে গুলি ছোঁড়ে। এ সময় তার গায়ে গুলি লাগলে দোকানের মধ্যে গিয়ে আত্মগোপনের চেষ্টা করলে সেখানে গিয়ে দূর্বৃত্তরা খুব নিকট থেকে মাথায় গুলি করে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ সময় পায়ে গুলি লেগে আহত হন স্কুল শিক্ষক শীতল কান্তি মন্ডল।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments