অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ প্রায় দেড় বছর পর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাতে স্থানীয় আওয়ামী লীগ-এর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের প্রধান সড়কসংলগ্ন দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) দুই নেতা ছাত্র নেতা—শেখ সৌরভ ও মো. শাওনের নেতৃত্বে কয়েকজন কর্মী কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
দীর্ঘদিন ধরে কার্যালয়টিতে দৃশ্যমান কোনো রাজনৈতিক কার্যক্রম না থাকায় হঠাৎ এ উদ্যোগ স্থানীয়দের কাছে বিষ্ময় হিসাবে ধরা দিয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি দ্রুত আলোচনায় উঠে আসে। ভিডিওচিত্রে দেখা যায়, পতাকা উত্তোলনের পর উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দেন। এ সময় আশপাশে থাকা অনেকে মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করেন।
এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি কাজী কাওসার টিটো বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন এবং আদর্শিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অনুসারীদের সাংগঠনিক তৎপরতা কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, বিষয়টি তাদের অবগতির মধ্যে ছিল না এবং এ নিয়ে এখনো কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সব বিষয় তাৎক্ষণিকভাবে নজরে আনা সবসময় সম্ভব হয় না; তবে বিষয়টি যাচাই-বাছাই করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এ ধরনের ঘটনা স্থানীয় রাজনীতিতে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। বিশেষত বর্তমান প্রেক্ষাপটে এমন প্রতীকী কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও প্রতিফলিত হতে পারে।
এদিকে, ঘটনাটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম হিসেবে বিবেচনা করছেন, আবার কেউ আইনগত ও সাংগঠনিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে জেলা জুড়ে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments