ডেস্ক রিপোর্ট: দেশে ধীরে ধীরে একটি গভীর জ্বালানি সংকটের দিকে পরিস্থিতি এগোচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জাতীয় দৈনিক বণিক বার্তা প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান দেশের শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট, অথচ সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র ২৫৮ কোটি ঘনফুট। ফলে দৈনিক গ্যাস ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১২২ কোটি ঘনফুট।
এদিকে, চলতি সময়ে গ্রিডে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর এ সময় গ্যাস সরবরাহ ছিল প্রায় ২৭৫ কোটি ঘনফুট, যা বর্তমানে কমে গেছে প্রায় ১৭ কোটি ৬০ লাখ ঘনফুট।
দেশে গ্যাস উত্তোলনের সঙ্গে যুক্ত পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে চারটির উৎপাদন গত এক বছরে হ্রাস পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয় উৎপাদন কমে যাওয়ায় ঘাটতি পূরণে সরকারকে বিপুল ব্যয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১১৫টি কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে প্রায় সাড়ে ৫১ হাজার কোটি টাকা। তবে এলএনজি সরবরাহ ও বৈশ্বিক বাজার পরিস্থিতি নিয়ে এখনো বড় ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে।
জ্বালানি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে পরাশক্তিগুলোর কৌশলগত অবস্থানের কারণে যদি সরবরাহ ব্যাহত হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ আরও তীব্র জ্বালানি সংকটে পড়তে পারে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments