স্টাফ রিপোটার: নির্বাচন কমিশনের শুনানিতে আপিলে জিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন গোলাম সারোয়ার কবীর।
আজ সোমবার বেলা ১২টায় নির্বাচন কমিশনের আপিল বিভাগে এই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ খবর ছড়িয়ে পড়ার পর মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান -শ্রীনগরে) নির্বাচনি আমেজ ফিরে এসেছে; উৎসাহ উদ্দীপনা বেড়েছে ভোটারদের মাঝে।
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে গেলে নির্বাচনি এলাকার ১ শতাংশ ভোটারদের সমর্থনমূলক স্বাক্ষর তালিকা জমা দিতে হয়। তালিকায় ভোটারের স্বাক্ষর ত্রুটিপূর্ণ থাকার অভিযোগ এনে গত ৩ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম সারোয়ার কবীরের মনোনয়নপত্র বাতিল করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর গোলাম সারোয়ার কবীর সাংবাদিকদের বলেন, আমার জনপ্রিয়তার ভীত হয়ে একটি মহল ষরযন্ত্র করেছে। আমার সমর্থক নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে মাঠে। আমাদের বিশ্বাস আছে আমরা জয়ী হবো। এটা আমাদের প্রথম বিজয়। ইনশাল্লাহ নির্বাচনেও জনগনের বিজয় হবে।
এবিষয়ে শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী ক্লে বলেন, মুন্সিগঞ্জ-১ আসনে গোলাম সারোয়ার কবীর ভাইয়ের প্রার্থীতা ফিরে আসার এ খবর ছড়িয়ে পড়ার পর এই আসনে নির্বাচনি আমেজ ফিরে এসেছে; উৎসাহ উদ্দীপনা বেড়েছে ভোটারদের মাঝে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments