ডেস্ক রিপোর্ট: পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরে একটি ৬তলা ভবনের নিচতলায় গ্যাস লাইন লিকেজ মেরামতের সময় আগুন জ্বালিয়ে চুলা পরীক্ষা করার সময় হঠাৎ বিস্ফোরণে শিশু, নারী, মিস্ত্রি ও ভাড়াটিয়াসহ ৭ জন দগ্ধ হয়েছে। দগ্ধদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে ।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত সোয় ১১টায় মিরপুর-১১ নম্বরের সেক্টর-১১, রোড-১১, ব্লক-সি ঢাকা’র ৬তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনাটি ঘটে। আমাদের নিজ বাড়িতে এক সপ্তাহ যাবৎ গ্যাস ঠিকমত আসছিল না। ৩ দিন আগেও গ্যাস লাইন মেরামত করা হয়। আজকেও গ্যাস লাইনের সমস্যা দেখা দিলে মিস্তিরি গ্যাস লাইন ঠিক করে পরীক্ষামূলক চুলায় আগুন ধরিয়ে পরীক্ষা করার সময় হঠাৎ বিস্ফোরণে আগুন জ্বলে ৭ জন দগ্ধ হয়। পরে তাদেরকে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয়।
তিনি আরো বলেন,কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন দগ্ধদের সবারই অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন, হাসপাতালে নিয়ে আসা রফিকের মা গৃহকর্তি রোওশনারা বেগম (৭০) ও রফিকের ছোট মা রিনা বেগম (৫০) দগ্ধ রিনা বেগমের ছেলে শফিকুল ইসলাম (৩৫), মিস্ত্রি সুমন (৪০), নিচতলার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫), ভবনের পাশেই পথচারী শিশু নওশীন (৫) ও শিশুর মা নাজনীন (২৫)।
ঢামেক পুলিশ ক্যাম্প পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের সবারই অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তারা গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments