ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের এক প্রতিবেদন অনুসারে, ইন্দোনেশিয়ার জাকার্তা এখন বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলেন, জার্কাতায় ৪ কোটি ১৯ লাখ মানুষ বসবাস করে। এরপরেই ঢাকা, যেকানে ৩ কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করে। ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত নিন্ম-উপকূলীয় শহর জাকার্তা দ্বিতীয় স্থান তেকে শীর্ষ জনবহুল শহরে পরিণত হয়েছে এবং জাতিসংঘের সাম্প্যতিক মূল্যায়নে এটিকে বিশ্বের বৃহত্তর জনবহুল শহর হিসেবে মনোনীত করা হয়েছে।
জনসংখ্যার ঘনত্বের এই তালিকায় ঢাকার পরেই রয়েছে জাপানের রাজধানী টোকিও, যার মোট জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ। টোকিও তৃতীয় স্থানে থাকলেও এর আগে শহরটির অবস্থান ছিল নবমে। তবে ২০৫০ সালের মধ্যে এই শহরটি বিশ্বের বৃহত্তম শহর উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এবং শীর্ষ ১০টির মধ্যে নয়টি এশিয়ায় অবস্থিত।
জাকার্তা, ঢাকা এবং টোকিওর পর শীর্ষ দশের মধ্যে থাকা অন্য শহরগুলো - ভারতের নয়াদিল্লী ( ৩ কোটি ২লাখ), চীনের হাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু ( ২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা ( ২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা ( ২কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল ( ২ কোটি ২৫ লাখ)।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার শহর মিশরের কায়রো এশিয়ার বাইরের একমাত্র শহর যেটি শীর্ষ দশ শহরের মধ্যে রয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments