ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশকে একদলীয় দু:শাসনের চরম অন্ধকারে নিপতিত করার মাধ্যমে বর্তমান গণবিচ্ছিন্ন ভোটারবিহীন সরকার এখন অনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে ফ্যাসিবাদ কায়েম করেছে। আর এই চরম ফ্যাসিবাদের কারনেই দেশে রাজনীতি করার অধিকার কেড়ে নেয়া হচ্ছে। দেশে আইনের শাসন নিরুদ্দেশ হয়ে গেছে। সরকারী মদদে প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থা সমূহ এবং সরকারদলীয় সন্ত্রাসীরা এখন বেপরোয়া হয়ে উঠেছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য ও গফরগাঁও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং পৌর শ্রমিক দলের সভাপতি আল আমিন জনির মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া ও নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জেড এইচ খান মানিক এবং পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জল এর জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ এক বিবৃতিতে একথা বলেন তিনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ভোটারবিহীন সরকারের আনুগত্য করতে গিয়ে তারা হিতাহিত জ্ঞানশুণ্য হয়ে পড়েছে। বিরোধী দল ও বিরোধী মত দমন এবং বিরোধী দলের রাজনীতি কঠিন থেকে কঠিনতর করতে লাগামহীন লাইসেন্স দেয়া হয়েছে অনুগত প্রশাসন এবং সরকারদলীয় সন্ত্রাসী বাহিনীকে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য, গফরগাঁও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং পৌর শ্রমিক দলের সভাপতি আল আমিন জনির মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও দখল এবং গত ৮ নভেম্বর ২০২১, বানোয়াট মামলায় নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জেড এইচ খান মানিক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জল এর জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দেশে বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। বিচারের বাণী এখন নিরবে নিভৃতে কাঁদে। আওয়ামী লীগ সরকারের কর্তৃত্ববাদী ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments