ডেস্ক রিপোর্ট: প্রফেসর ড. ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে অভিনন্দন, নিহত গার্মেন্টস শ্রমিকদের ক্ষতিপূরণ - হত্যাকান্ডের বিচার এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৪২ লক্ষ গার্মেন্টস শ্রমিকদের আশু দাবী সমূহ তুলে ধরার লক্ষ্যে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজ রবিবার (১১ আগষ্ট ২০২৪) বিকাল ৪ টায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক কেন্দ্রীয় পতাকা বন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে শতাধিত গার্মেন্টস শ্রমিক লাল-সবুজের পতাকা সহ অংশ নেয়, যাদের অধিকাংশই নারী শ্রমিক।
কর্মসূচীতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন। সঞ্চালনা করেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম।
বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি মিসেস জেসমিন আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ হোসেন, নারী নেত্রী মিসেস সুইটি সুলতানা, সুরাইয়া জেসমিন রুমা ও কোটা/ছাত্র আন্দোলনে নিহত গার্মেন্টস শ্রমিক পরিবার প্রমুখ।
সংহতি বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক কামরুল হাসান।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments