ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ ছিল পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে দুই আসনেই একাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শেষ দিনে পাবনা-১ আসনে মোট ৭টি এবং পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। দিনভর জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের উপস্থিতি ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে।
নির্বাচন কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশেই মনোনয়ন দাখিল কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী দিনে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
স্থানীয় রাজনীতিতে এই দুই আসন গুরুত্বপূর্ণ হওয়ায় মনোনয়ন দাখিলের সংখ্যাকে কেন্দ্র করে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments