কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দড়িটানা নৌকাই যেন গ্রামবাসীদের একমাত্র ভরসা। উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া ও দেবপুর গ্রাম। এই দুই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে দেবপুর খাল। দীর্ঘ এ খালের উপর নেই কোনো সেতু কিংবা কালভার্ট। তাই আধুনিকায়নের এই যুগেও দড়িটানা নৌকায় খাল পারাপার হচ্ছে দুই গ্রামের অন্তত তিন হাজার মানুষ। একই সাথে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় স্কুল, কলেজের ছাত্র ছাত্রীদের। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন গর্ভবতী মা সহ অসুস্থ রোগীরা। এর ফলে প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই দ্রæত সময়ের মধ্যে ব্রিজ নির্মানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই গ্রামের মানুষ বর্ষা মৌসুমে উপজেলা সদরসহ স্থানীয় বাজারে যাতায়াতে পোহাতে হয় চরম ভোগান্তি। তাই গ্রামের মানুষ ওই খালের খান বাড়ি, হাওলাদার বাড়ি ও মিরাবাড়ি পয়েন্টে তিনটি দড়িটানা নৌকার ব্যবস্থা করেছেন।
শিক্ষার্থী বসির উদ্দিন বলেন,এই খাল পার হয়ে তাদের স্কুল, কলেজে যেতে হয়। অনেক সময় নৌকায় পার হতে গিয়ে ভিজে জামা কাপড় নষ্ট হয়ে যায়। এভাবেই তারা প্রতিদিন দড়ি টেনে পার হচ্ছে। অপর এক শিক্ষার্থী হুমায়রা জানান, এভাবে আমরা প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছি।
দেবপুর গ্রামের শাহিন মিয়া বলেন, বর্ষা মৌসুমে সড়কে কাদা জমে একাকার হয়ে যায়। তাই বাধ্য হয়ে দড়িটানা নৌকায় আমাদের খাল পার হতে হয়।
ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজাদা পারভেজ টিনু মৃর্ধা বলেন, ব্রিজ না থাকায় দীর্ঘদিন ধরে ওই এলাকার শিক্ষার্থীসহ জনসাধারন ভোগান্তি পোহচ্ছে। এ খালের উপর একটি ব্রিজ নির্মান হলে অনেকাট দুর্ভোগ কমে যাবে। একই সাথে পাঁচজুনিয়া ও দেবপুর গ্রামে সেতু বন্ধন সৃষ্টি হবে।
কলাপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ন সাংবাদিকদের জানান, দেবপুর খালে ৩৫ মিটার এবং ৭৫ মিটারের দুটি ব্রিজ নির্মানের লক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষে কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments