আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে একটি বিমান দুর্ঘটনায় রাজ্যের উপমুখ্যমন্ত্রীসহ চারজন নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, সকাল পৌনে ৯টার দিকে মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণের সময় একটি ছোট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।
ওই বিমানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) শীর্ষ নেতা অজিত পাওয়ার অবস্থান করছিলেন বলে জানা গেছে। তিনি এনসিপি নেতা শরদ পাওয়ারের ভ্রাতুষ্পুত্র।
দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতার কারণে বিমানে থাকা চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় মহারাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments