ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আত্মজীবনী’র প্রথম পর্ব ‘এক জীবন: স্বাধীনতার সূর্যোদয়’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা বাতিঘর। আজ ২০ জুন দুপুর ২টায় হাতিরপুলের হামিদ প্লাজায় নিউ এজ পত্রিকার অফিসে লেখককে বইটির প্রথম কপি তুলে দেন বাতিঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমদ রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন নিউ এজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল, বাতিঘরের অপারেশন ম্যানেজার তারেক আবদুর রব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও মানোয়ার হোসেন। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল। ষাটের দশক থেকে শুরু করে ১৯৭২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত লেখকের অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। বাষট্টির শিক্ষা আন্দোলন, আয়ুববিরোধী আন্দোলন, ৬৬’র ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রাজনৈতিক ঘটনাবলীতে লেখকের অংশগ্রহণের গল্পই বইয়ের মূল প্রতিপ্রাদ্য।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments