বানারীপাড়া প্রতিনিধি:বরিশালের বানারীপাডায় বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ্ নিবন্ধক (কাজী),ইমাম ও পুরোহিতদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ্ ও তালাক রেজিষ্টার (কাজী) ও ইমাম-পুরোহিতদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু উন্নয়ন উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি'র (জাইকা) সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন,ডা. সাগর,বানারীপাড়া উত্তরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আমজাদ হোসাইনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম,মন্দিরের পুরোহিত এবং নিকাহ্ ও তালাক রেজিষ্টাররা (কাজী) উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments