মুহাম্মদ সাইফুল্লাহ: জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরেও পুরানো রাজনৈতিক বৈষম্য এখনো বহাল রয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটায় ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) ভবনে অনুষ্ঠিত গনঅধিকার পরিষদের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে আনুপাতিক হারে। এজন্য যদি আবারো রাজপথে নামতে হয় তাহলে সমমনা দলগুলোকে নিয়ে আমরা আবারো রাজপথে নামবো। গত ৫৩ বছরে যত স্থানীয় নির্বাচন হয়েছে দেখা গেছে ক্ষমতাসীন দল সেখানে আধিপত্য বিস্তার করেছে। এখনো চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, গনঅধিকার পরিষদের কোন নেতা কর্মী এসব অপকর্মের সাথে জড়িত নয়। কেউ যদি আমাদের নেতা কর্মীর উপরে হাত দেয় তাহলে তারা ঐ হাত নিয়ে ফিরে যেতে পারবে না। তবে আমরা প্রথমে আইনের আশ্রয় নেব। কাউকে আমরা আঘাত করতে চাই না। প্রশাসন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে কোন অপরাধী দেশে থাকতে পারবে না। এজন্য আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করতে চাই। তিনি বলেন,স্বৈরাচারী আওয়ামী লীগকে ফিরে আসতে দেয়া হবে না। তিনি আরো বলেন, আমরা চাই জনগণের আকাঙ্ক্ষা পূরণে গনঅধিকার পরিষদ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে। বিশেষ এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ,উপস্থিত আছেন ৬৪ জেলা ও মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments