স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, মোহাম্মদ নাসিম পৃথিবী থেকে চলে গেলেও তাঁর কর্ম রেখে গিয়েছেন। তাঁর গুণাবলী গ্রহণ করে আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে এবং দেশের জন্য কাজ করে যেতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সংকটকালে তাঁর দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তে আমরা কর্মীরা লড়াই করেছি। তিনি একজন রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ছিলেন।
বৃহস্পতিবার রাজধানীর প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।
আলোচনা সভায় সংসদ সদস্য বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটি এর সভাপতি এ্যাড. কামরুল ইসলাম এমপি ও তানভীর শাকিল জয় এমপি বক্তব্য রাখেন।
ডেপুটি স্পীকার বলেন, নাসিম ভাই ছিলেন জনমানুষের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা। তাঁর নেতৃত্বে আমরা পাবনা জেলায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে রাজনীতি করেছি। আমরা যে কোন সিদ্ধান্তের জন্য তাঁর কাছে যেতাম। তাঁর নেতৃত্বে আমরা জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে গিয়েছি।
মোঃ শামসুল হক টুকু বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মোহাম্মদ নসিমের রাজনৈতিক কর্মকাণ্ড সারাদেশের মানুষের নিকট সমাদৃত ছিল। জাতীয় চার নেতার একজন ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান হিসেবে নন, তিনি তাঁর মেধা, ব্যক্তিত্ব ও নিজস্ব রাজনৈতিক দূরদর্শীতায় আওয়ামী লীগের একজন বড় নেতা হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন।
সফিকুর রহমানের সভাপতিত্বে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments