ঢাকা-৯
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণের খিলগাঁও তালতলা মার্কেটের সামনেআজ ( ২৭ জানুয়ারি ২০২৬) বিকেলে ঢাকা-৯ আসনে সিপিবির প্রার্থী মনিরুজ্জামান মিলনের কাস্তে মার্কার সমর্থনে এক নির্বাচনী পথসভায় সিপিবি সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, জাতীয় সংসদ হল আইন প্রণয়নের জায়গা। অধিকাংশ এমপি সাহেবরা এই দায়িত্ব পালন না করে, হা ও না এর ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেন। এই অবস্থার পরিবর্তন করবে কাস্তে মার্কার প্রার্থীরা। লুটপাটের অর্থনীতি বন্ধ, প্রতিটি মানুষের ও দেশের মর্যাদা নিশ্চিত করতে সংসদে ভূমিকা নেবে কাস্তে মার্কার প্রার্থীরা ।
তিনি বলেন ঢাকা শহর অচল হয়ে গেছে। এই শহর সচল করতে দেশের বিভিন্ন এলাকায় এমনভাবে উন্নয়ন করতে হবে যাতে ওইসব শহরও এলাকায় থেকে ওইসব এলাকার মানুষ কর্মসংস্থান শিক্ষা ও চিকিৎসা নিশ্চয়তা পায়।
তিনি বলেন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দেশের ৫৮ শতাংশ সম্পদের মালিক মাত্র ১০% মানুষ। দেশে দারিদ্রতা বাড়ছে। কর্মসংস্থানের ক্ষেত্র গড়ে উঠছে না। বরং কলকারখানা বন্ধ হওয়ায় বেকারত্ব বাড়ছে। এ অবস্থা পরিবর্তনে ব্যবস্থা বদল করতে হবে।
দেশের মানুষ ৫৪ বছরের শাসন ও শাসকদের দেখেছে। কেউ প্রচলিত ব্যবস্থা বদল করতে চায় না। প্রচলিত ব্যবস্থা বজায় রেখে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চায়।
তিনি আরো বলেন সিপিবি ও বামপন্থীরা ব্যবস্থা বদল করে সব মানুষের ও দেশের স্বার্থ রক্ষা করবে। বিগত দিনের আন্দোলনে আমরা তা প্রমাণ করেছি। এজন্য তিনি বামপন্থীদের কন্ঠ আরো জোরালো করতে কাস্তে মার্কায় ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রার্থীদের প্রচারে হামলা, মারামারি হচ্ছে। এটা সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের মনে আশঙ্কা তৈরি করছে। সরকার এবং নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের নির্বাচনী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান মুন্না বলেন, এদেশে ব্যবস্থা বদলের জন্য এবারের নির্বাচনে কাস্তে মার্কাকে জয়যুক্ত করতে হবে। শ্রমিক-কৃষকের কাস্তে মার্কায় মনিরুজ্জামান মিলন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তাকে ভোট দিয়ে সাধারণ মানুষের অধিকার রক্ষায় সবার সহযোগিতা চাই।
পথসভায় কাস্তে মার্কার প্রার্থী মনিরুজ্জামান মিলন বলেন, আমি নির্বাচিত হলে জাতীয় সংসদে অচল ঢাকা সচল করা, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি বন্ধ, সার্বজনীন রেশন ব্যবস্থা চালু ও জাতীয় ন্যূনতম মজুরি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেব।
তিনি বলেন আমি নির্বাচিত হলে এলাকাবাসীকে নিয়ে নিয়মিত পরামর্শ সভা করবো। ওই পরামর্শ সভায় সিদ্ধান্তের ভিত্তিতে জাতীয় সংসদে আমি আমার কথা তুলে ধরব।
পথসভায় অন্যান্যের মধ্যে সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান মুন্না, জাতীয় পরিষদ সদস্য হাসান হাফিজুর রহমান সোহেল, ঢাকা দক্ষিণে সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, সাবেক যুবনেতা হাফিজ আদনান রিয়াদ, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, খিলগাও সিপিবির সহ সম্পাদক হাবিব হাসিবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। এরপর খিলগাঁও তালতলা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন প্রার্থী ও সিপিবির নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments