ডেস্ক রিপোর্ট: আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ হকার্স ইউনিয়নের উদ্যোগে সরকারের কাছে হকার জনগোষ্ঠীর জন্য জাতীয় নীতি ও আইনের দাবিতে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রেড কার্ড প্রদর্শন করা হবে। উক্ত দিনে ঢাকা উত্তর-দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, সিটি কর্পোরেশনের সামনে একযোগে রেড কার্ড প্রদর্শন কর্মসূচিটি পালিত হবে।
কর্মসূচিটি সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্ব সংশ্লিষ্ট জেলা সফরের অংশ হিসেবে আজ সংগঠনের ঢাকা মহানগর উত্তর কমিটি আজ সকালে নগরীর তালতলা বাসস্ট্যান্ডে কর্মী সভার আয়োজন করে। কর্মী সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম, উত্তর কমিটির নেতা রাফিউল ইসলাম, আবুল কালাম, আনোয়ারা বেগম, খলিলুর রহমান, রফিকুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ ১৮ ফেব্রুয়ারি রেড কার্ড প্রদর্শন কর্মসূচি সফল করার জন্য ফুট কমিটি, ওয়ার্ড কমিটি, থানা কমিটির সভাকরে সকল হকারদের সংগঠিত করে কর্মসূচিতে অংশগ্রহনের আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments