দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে স্বর্ণের দোকানের তালা ভেঙে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংগবদ্ধ চোরের ওই দোকান থেকে নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার স্বর্নালংকার লুট করে নিয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শিল্পনগরী আলøারদর্গা বাজারে রিওন জুয়েলার্স নামে ওই স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
স্বর্ণ ব্যবসায়ী ও দোকানের মালিক আক্কাস বিশ্বাস জানান, চুরির ঘটনায় দোকানে থাকা নগদ ১৪ হাজার ৭০০ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে নিয়েছে সংগবদ্ধ চোরেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার প্রত্যুষে মুখ ও চোখ ঢেকে ৪ জন চোর দোকানের ভেতরে প্রবেশ করে। এরপর তারা দ্রæত নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরে স্বর্ণ ব্যবসায়ী আক্কাস বিশ্বাস দোকান খুলে ভেতরের অবস্থা দেখে তৎক্ষনাত দৌলতপুর থানা পুলিশকে জানায়।
চুরির ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে দোকানের ৩ জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য দৌলতপুর থানায় নেয়।
চুরির ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, স্বর্ণের দোকানে চুরির খবর পেয়ে আমি ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দোকানের ৩জন কর্মচারীকে থানায় আনা হয়েছে। দোকান মালিক এখনো লিখিত অভিযোগ দেননি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments