ডেস্ক রিপোর্ট: বর্তমান সরকারের ব্যাপক দুর্নীতির কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত পূরণ করে ঋণ পাওয়া বাংলাদেশের পক্ষে কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইএমএফের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।
রোববার গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত এক আলোচনা সভায় ড. রেজা কিবরিয়া বলেন, আইএমএফ যদি কোনো দেশকে অর্থ ঋণ দেয়, তবে তারা ঋণ ফেরত দিতে পারবে কিনা তা পরীক্ষা করে নেয়। আইএমএফ সহজেই কাউকে ঋণ দিতে চায় না। বর্তমান সরকারের রিজার্ভ নিয়ে আইএমএফের যথেষ্ট সন্দেহ রয়েছে।
গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, আইএমএফ যথাযথ প্রক্রিয়া ছাড়া কোনো দেশকে ঋণ দিতে পারে না। ঋণের প্রস্তাব দেওয়ার এক মাস পরে আইএমএফ প্রথম বোর্ড সভা করে। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং সকল শর্ত পূরণ করা হয় তাহলে অর্থ পেতে কমপক্ষে ৫-৬ মাস সময় লাগে।
আইএমএফের সাবেক এই অর্থনীতিবিদ বলেন, বিদ্যুৎ, জ্বালানিসহ দেশের সব সংকটের মূলে রয়েছে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি।
তিনি আরো বলেন, দেশে মূল্যস্ফীতির হার ১২ শতাংশের বেশি হলেও সরকার তা আড়াল করছে। সরকার নিজেই ধারণা করেনি যে এত তাড়াতাড়ি রিজার্ভ কমে যাবে এবং আইএমএফের কাছে ঋণ চাইতে হবে।
রেজা কিবরিয়া আরো বলেন, আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশের সংকটের কোনো সমাধান হবে না।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments