সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ ১২ বছরেও সংস্কার হয়নি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের মণ্ডলবাজার-চর ডাকাতিয়া সেতুর সংযোগ সড়ক। নির্মাণের এক বছর পরই বন্যায় ভেঙে যায় সেতুটির সংযোগ সড়ক। ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে মন্ডলপাড়া,পশ্চিম কাজলাপাড়া,চর ডাকাতিয়াসহ পাঁচ গ্রামের মানুষদের।
স্থানীয়রা জানায়, ২০০৮-০৯ অর্থবছরে যমুনার তীরবর্তী এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সুগম করতে ২৪ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর যোগাযোগব্যবস্থার উন্নতি হয় স্থানীয়দের। পাল্টে যায় জীবন-জীবিকার মান। তবে নির্মাণের পর থেকে প্রতি বছরের বন্যায় একটু একটু করে ভেঙে যায় সেতুর দুই পাশের সংযোগ সড়ক। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগব্যবস্থা। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। অপরদিকে চরের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র ভরসা।
ক্ষোভ প্রকাশ করেন খোদ চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সেতুটির কারণে দীর্ঘদিন ধরেই জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি বারবার কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেও কোনো কাজে আসেনি।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন বলেন, ইতোমধ্যে সেতুটি পরিত্যক্ত দেখিয়ে বড় সেতুর প্রস্তাবের কথা বলা হয়েছে। তবে এটি গৃহীত হয়েছে কী-না জানি না।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.সায়েদুজ্জামান সাদেক বলেন, ভেঙে যাওয়া সড়ক এবং সেতুটি এলজিইডির আওতাভুক্ত নয়। এটি জেলা পরিষদ করেছে। তাই এ সংক্রান্ত কোনে ধরনের ডাটা আমাদের কাছে নাই। তবে এলাকাটি আমি ইতোমধ্যে পরিদর্শন করেছি। পরিদর্শন করে দেখেছি সেতুর আগে রাস্তাটি সংস্কার জরুরি।
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (অতিরিক্ত) মো. আমজাদ হোসেন জানান, এ ধরনের ব্রিজ আমাদের জেলা পরিষদ থেকে করা হয়নি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments