কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: সাগরর কিংবা নদীতে প্লাষ্টিক বর্জ্য ও ঘন ফাঁসের জাল ফেলবেনা এ মর্মে শপথ করেছেন পটুয়াখালীর কলাপাড়ার উপকূলের জেলেরা। শনিবার শেষ বিকেলে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ডাঙ্গা এলাকায় রাবনাবাদ নদীর পাড়ে এমন ব্যতিক্রমি আনুষ্ঠানের আয়োজন করে বে-সরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে। এর আগে ৫০ জন জেলের মাঝে বিতরন করা হয়েছে জীবন রক্ষাকারী উপকরন লাইফ জ্যাকেট। এছাড়া অরো হতদরিদ্র আসহায় ৫০ জন জেলেকে শীতের পোশাক ও তিন শতাধিক জেলে পরিবারের হাতে কম্বল তুলে দেয়া হয়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্তকর্তা অপু সাহা, জেলা পরিষদের সদস্য এসএম মোশারেফ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিন্টু তালুকদার, ইউ এস এইড ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি সহ পাথওয়ের স্বেচ্ছাসেবক ও বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলে মো.তৈয়বুর রহমান বলেন, ঝড় বন্যার সময় এ লাইফ জ্যাকেট আমাদের কাজে দাঁড়াবে। ট্রলাওে জ্যাকেট থাকলে জীবনের ঝুকি অনেকটা কম থাকে। অপর এক জেলে মো.উজ্জল মোল্লা বলেন, শীতের এ জ্যাকেট গায় দিয়া মাছ ধরতে পারবেন। এখন আর তাদের শীতে কষ্ট করতে হবেনা। হতদরিদ্র জেলে নান্নু তার স্ত্রী ফাতেমা বেগম বলেন, আমরা দিন আনি দিন খাই। কম্বল কেনার সাধ্য নাই। শীতে নাতিডারে লইয়া এতদিন কষ্ট করেছি। এ্যাহন শান্তিতে ঘুমাইতে পারমু।
পাথওয়ের পরিচালক মো.শাহিন জানান, জেলেরা অব্যবহৃত প্লাষ্টিক,পলিটিন ও ছেড়া জাল সাগর কিংবা নদীতে না ফেলে এ জন্য তাদেরকে শপথ করানো হয়েছে। এছাড়া ৫ শতাধিক জেলে পরিবারের মাঝে লাইফ জ্যাকেট ও শীত বস্ত্র বিতরন করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments