ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও সংবাদ সারাবেলা’র সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত মো. শাহীন (হাসনাত শাহীন)সহ তার পরিবারের সকলকে প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ। হুমকীর ঘটনায় তার পরিবার মেহেরপুর সদর থানাসহ প্রশাসনের বিভিন্ন মহলকে অবহিত করেছে।
আজ রবিবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
আবুল হাসনাত মো. শাহীন (হাসনাত শাহীন) জানান, ‘গত ১লা এপ্রিল; সোমবার রাত ১০টার দিকে মেহেরপুরের রাধাকান্তপুর গ্রামের বাড়ি থেকে আমার ছোটভাই আবুল হাসান মো: শাহরিয়ার (শাহরিয়ার লিয়ন)’কে ডেকে নিয়ে গিয়ে পুলিশের ইন্ধনে পুলিশের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে একদল সন্ত্রাসী। সন্ত্রাসীরা সবাই বর্তমান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন (দোদুল)-এর কর্মী। যে কারণে পুলিশের সামনে লিয়নের ওপর হামলা করার পরও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে! এমনকি ঘটনার দিন রাতে পুলিশের সঙ্গেই সন্ত্রাসীরা ঘুরে বেড়িয়েছে। এই হামলার পরে লিয়ন কোন রকম প্রাণে বেঁচে গেলে সন্ত্রাসীরা এখন লিয়নসহ আমার পরিবারের (আমি, আমার আরও দুই ভাই এবং বাবা-মা’সহ অন্যান্য আত্মীয়-স্বজন) সকলকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীরা বলছে- যাকে মেরেছি; সে মরেনি, এবার তাকে তো মারবোই, তার পরিবারের যাকে যেখানেই দেখবো; সেখানেই মেরে লাশ ফেলে রাখবো।
বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments