চট্টগ্রাম অফিস: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী কাটাখাল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত সন্ধ্যায় বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার বিআরএম-১৮ এর নিকটবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এ প্রেক্ষিতে পালংখালী বিওপির একটি বিশেষ আভিযানিকদল বিওপি থেকে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে কাটাখাল নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ০৮.১০টার দিকে মায়ানমার হতে ০৭ জন ব্যক্তিকে মাছের ঘেরের রাস্তা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের উপর আসতে দেখে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা ০৪টি কাপড়ের কালো ব্যাগ ফেলে রাতের অন্ধকারের সুযোগে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৪৮ কাটে সর্বমোট ৪,৮০,০০০ (চার লক্ষ আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও মাদক পাচারের সাথে জড়িত ব্যক্তিদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে সাধারণ ডায়রী করতঃ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো আলামত হিসেবে উখিয়া থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments