মাহমুদুর রহমান, প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সুভাষ সাহার (৬০) নামে অসহায় ও স্বামী পরিত্যক্ত সামেলা বেগমের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় থানায় মঙ্গলবার (৮ এপ্রিল) মামলা হয়েছে। মামলা নাম্বর ১৩। ধারা অগ্নিসংযোগ ১৪৩/৪৪৮/৩৩৬ /৩৪।
গত ৬ এপ্রিল বোয়ালমারীতে আ’লীগ নেতার বিরুদ্ধে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ শিরোনামে বিভিন্ন মিডিয়ায় সংবাদ ছাপা হয়।
উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে দিনমজুর মোসা. সামেলা বেগমের (৪৫) বসতবাড়ি গত ৫ এপ্রিল শনিবার মহিলা বাড়ি না থাকায় রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে আগুন দিয়ে বসত ঘর পুড়িয়ে দেয় সুভাষ সাহা ও তার ম্যানেজার গোবিন্দ (৫৫)। এ ঘটনায় ৬ এপ্রিল দুপুরে সামেলা বেগম বাদি হয়ে সুভাষ সাহা ও তার ম্যানেজার গোবিন্দ নাম উল্লেখ করে এবং অজ্ঞত ১০-১২ জনকে আসামি করে থানায় এজাহার দেয়।
সরজমিন ও এজাহার সূত্রে জানা যায়, সামেলা বেগম দীর্ঘ ২৫ বছর শেলাহাটি গ্রামে রেলের জমিতে বসবাস করে আসছে। পাশেই সুভাষ সাহার জমি রয়েছে। ওই রেলের জমি টুকু পাওয়ার জন্য সুভাষ সাহা মরিয়া হয়ে উঠে। বেশ কিছুদিন ধরে সুভাষ সাহা ও তার লোকজন বিভিন্ন সময় বসতবাড়ি ভেঙে দেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছে।
থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, বাড়ি পোড়ানোর ঘটনায় সুভাষ সাহার নামে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments