জাবি প্রতিনিধি: এসএমসি প্রাইভেট লিমিটেড কোং ও ডেলটা ইনভেস্টমেন্ট ক্যাপিটাল লিমিটেডের পৃষ্টপোষকতায় দ্বিতীয়বারের মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে চারদিনব্যাপি 'ফিন্যান্স ফেস্ট-২০২৩' শুরু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গনে এই ফেস্টের উদ্বোধন করা হয়৷ আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ফেস্ট।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মঞ্জুরুল হক সবাইকে শুভেচ্ছা ও সফলতা কামনা করে কেক কাটার মাধ্যমে ফিন্যান্স ফেস্টের উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, ফিন্যান্স ফেস্টের মতো অনুষ্ঠান গুলো হলো শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের বাইরের একটা সম্পর্ক সৃষ্টি করার মাধ্যম।
এসময় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা বলেন, "ক্লাস রুমের বাইরের এমন প্রোগ্রাম হলো নিজেদের বিকশিত করার, নিজেদের কে জানান দেওয়ার একটা মাধ্যম। আমি বিশ্বাস করি এটি শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার বাইরেও একটা দক্ষতা চর্চার উৎস হবে।"
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ইউসুফ হারুন বলেন, "বিভাগের সবচেয়ে বড় প্রোগ্রাম আয়োজন করার জন্য আয়োজক ব্যাচকে ধন্যবাদ জানাই। এরকম আয়োজন সবসময়ই প্রশংসার দাবিদার। বিভাগ সবসময়ই শিক্ষার্থীদের পাশে থাকবে এরকম আয়োজনে।"
সুন্দর, সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম শেষ করার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন।
উক্ত বিভাগের অধ্যাপক মো. শওকত হোসেন বলেন, "এমন আয়োজন আমাদের অনুপ্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি। ফিন্যান্স ফেস্ট আমাদের শিক্ষার্থীদের ব্যবস্থাপনা দক্ষতা, যোগাযোগ দক্ষতা ও কর্মকৌশলকে বেগবান করবে।"
এসময় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ সাহার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মার্কেটং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক উর্মি দাস, নুসরাত রহমান, রওশনারা আক্তার আঁখি, প্রদীপ চন্দ্র বিশ্বাস, প্রভাষক আয়শা সিদ্দিকা আরশি প্রমুখ।
উল্লেখ্য, দ্বিতীয়বারের মত আয়োজিত চারদিন ব্যাপি এই ফিন্যান্স ফেস্টে জাঁকজমকপূর্ণ সব ইভেন্টের আয়োজন রয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি, র্যালি, ফ্ল্যাশমব, মাইক্রোসফট এক্সেল কম্পিটিশন, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন কম্পিটিশন, দাবা প্রতিযোগিতা, কুইজ, ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল প্রতিযোগিতা, প্যানেল ডিসকাশন, জব ফেয়ার, আলোকচিত্র প্রদর্শনী, প্রাক্তন শিক্ষার্থীদের সাথে সেশন, পুরস্কার বিতরণী এবং কনসার্টের আয়োজন করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments