বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও পিটিয়ে আহত করার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার ১৭ আগস্ট বেলা ১১টায় নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের নিজ বাড়িতে তারা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবু রায়হান বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর ওইদিন বিকেলে নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নৌরুজ মিয়া ও তার ভাই আনোয়ার হোসেনের নিলাখিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এরই জের ধরে সন্ধ্যায় সাজিমারা গ্রামের আওয়ামী লীগ নেতা নৌরুজ মিয়া ও তার ভাই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল মানুষ একই গ্রামে আমার, আমার ভাই ও ভাগনের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে তারা ৬ জনকে পিটিয়ে আহত করে।
তিনি আরও বলেন, আমি নৌরুজ মিয়া ও তার ভাইসহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments