সমাজতান্ত্রিক মজদুর পার্টির নাম পরিবর্তন, নতুন নাম বাংলাদেশের সোশ্যালিষ্ট পার্টি

প্রকাশ : 06 Jan 2025
সমাজতান্ত্রিক মজদুর পার্টির নাম পরিবর্তন, নতুন নাম বাংলাদেশের সোশ্যালিষ্ট পার্টি


স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির রোববার ( ০৫ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় পরিবাগস্থ সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পার্টির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক ওয়ারেজ আহমেদ প্রমূখ।

সভায় সর্ব সম্মতিক্রমে দলের নাম বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টি পরিবর্তন করে বাংলাদেশের সোশ্যালিষ্ট পার্টি রাখার সিদ্ধান্ত গ্রহীত হয়। সভায় পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ওয়ারেজ আহমেদ এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুলসহ ২১ সদস্য বিশিস্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

সম্পর্কিত খবর

;