বরিশাল অফিস: রাতের আধাঁরে প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা।
খবরপেয়ে পুলিশ প্রবাসীর স্ত্রীসহ শিবির নেতাকে উদ্ধার করেছে।
শুক্রবার দুপুরে আটককৃতদের অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে আদালতে প্রেরন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাইনুল উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে।
সে বদরপুর গ্রামের মুসল্লী বাড়ি মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয়রা জানান, বদরপুর গ্রামের মুসল্লী বাড়ি মসজিদের ইমাম ও গৌরনদী উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মাইনুল ইসলামের সঙ্গে মসজিদ সংলগ্ন পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।
সেই সুবাধে প্রায়ই সে (মাইনুল) ওই নারীর ঘরে অবাধে যাতায়াত করতো।
বৃহস্পতিবার ভোর রাতে ওই নারীর ঘরে ঢুকে অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত হয় মাইনুল।
এসময় প্রবাসীর স্ত্রীসহ মাইনুলকে হাতেনাতে আটক করা হয়।
গৌরনদী মডেল থানার এসআই মো. জুয়েল জানান, ভোররাতে ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে নারীসহ মাইনুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
শুক্রবার দুপুরে আটককৃতদের অসামাজিক ও অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জামায়াত ইসলামীর গৌরনদী উপজেলা শাখার আমির মাওলানা আল আমিন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শিবির থেকে অনেক আগেই বাদ দেওয়া হয়েছে।
তার সাথে ইসলামী ছাত্র শিবিরের কোন সংশ্লিষ্টতা নেই।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments