সিলেট অফিস: আজ সিলেটে অন-ডিম্যান্ড রেন্টাল সার্ভিস - ‘উবার রেন্টালস চালু করলো শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং অ্যাপ উবার। এই সার্ভিস ব্যবহার করার মাধ্যমে এখন থেকে সিলেটের যাত্রীরা একটি গাড়িকয়েক ঘন্টার জন্য ভাড়া করতে পারবেন এবং সিলেট জেলার মধ্যে একাধিক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন, ব্যক্তিগত গাড়ি থাকলে ঠিক যেমনটি তারা পারতেন।
যাত্রীরা এখন মিনিটের মধ্যেই রাইড রিকোয়েস্ট করতে পারবেন, যেখানে তারা আরও স্বাচ্ছন্দ্য ও সুবিধার সাথে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। রেন্টালস সার্ভিস সেডান ও বড়গাড়িতে পাওয়া যাবে যেখানে যাত্রীরা ৬০০ টাকায় ২ ঘণ্টা /২০ কিমি মূল্য মানের প্যাকেজ থেকে শুরু করে সর্বোচ্চ ১২ ঘণ্টা /১৬০ কিমি হারে বিভিন্ন প্রকারের মাল্টিপাল-আওয়ার প্যাকেজে গাড়ি বুকিং করতে পারবেন।
যেসব যাত্রীরা স্বল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে চান তাদের জন্য এই সেবাটি অনেক উপকারে আসবে। অনেক কাজের জন্য বারবার রাইড বুকদিতে হবেনা, একটি গাড়ি ভাড়া করেই তারা সব কাজ শেষ করতে পারবেন।
নতুন সার্ভিস সম্পর্কে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান আলী আরমানুর রহমান বলেন, “সিলেটের গ্রাহকদের জন্য আমাদের এই অধিক চাহিদা সম্পন্ন সার্ভিসটি চালু করতে পেরে আমরা উচ্ছ¡সিত। উবার রেন্টালস এমন একটি সার্ভিস যা যাত্রীদের সাশ্রয়ী ভাড়ায় একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য ভাড়া করা এবং একাধিক জায়গায় যাওয়ার জন্য সেই গাড়িটি ব্যবহার করার সুবিধা দিবে। আমাদের পণ্যের প্রসারের মাধ্যমে মানুষের চলাচলের চাহিদানুযায়ী প্রযুক্তি দ্বারা সমর্থিত উদ্ভাবনী মূলক সমাধান দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং বাজারের চাহিদা ভেদে এমন আরও পণ্য আনার চেষ্টা জারি রাখবো।”
উবার রেন্টালস-এর ব্যবহার যেকোনো উবার ট্রিপ বুকিং করার মতোই সহজ। ‘উবার রেন্টালস’ এর অপশন দেখা না গেলে, যাত্রীদের শুধুমাত্র তাদের উবার অ্যাপটি আপডেট করতে হবে।
● আপনার ট্রিপের জন্য ‘উবার রেন্টালস’ সিলেক্ট করুন
● ঘন্টা প্রতি প্যাকেজ সিলেক্ট করুন- ২ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত পছন্দ করা যাবে
● ‘কনফার্ম উবার রেন্টালস’-এ ট্যাপ করে রাইড রিকোয়েস্ট করুন
● আপনার প্ল্যানানুযায়ী রাইড চলাকালীন ডেস্টিনেশন যুক্ত/রিমুভ করুন
উবার সম্পর্কিত তথ্য
সচলতার মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি করাই উবারের লক্ষ্য। আপনি কীভাবে বাটনের এক চাপে যাতায়াতের জন্য একটি গাড়ি পেতে পারেন? এ সমস্যার সমাধান খুঁজতে আমাদের শুরুটা হয় ২০১০ সালে। ১৫ বিলিয়নেরও বেশি ট্রিপ সম্পন্ন করার পর, এখন আমরা সেসব সার্ভিস তৈরির প্রচেষ্টায় নিয়োজিত যেগুলো একজন ব্যক্তিকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। শহরের যাতায়াত ব্যবস্থা, খাদ্য এবং জিনিসপত্র আনা-নেওয়ার পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে উবার সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচন করেছে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments