ডেস্ক রিপোর্ট: ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো মেয়েদের ক্রিকেটের এত বড় ইভেন্ট আয়োজনের দায়িত্ব পড়েছে বাংলাদেশের কাঁধে। এর আগে ২০১৪ সালে ছেলেদের কুড়ি ওভারের বিশ্বকাপের পাশাপাশি নারীদের বিশ্বকাপও আয়োজনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেটি মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তারা।
এবারও বিডিং প্রক্রিয়ার মাধ্যমে আয়োজক দেশ ও বোর্ড নির্বাচন করা হয়েছে। আইসিসির বোর্ড সভায় ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আয়োজক হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ ২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে৷ এছাড়া জানানো হয়, ২০০৯ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা ইংল্যান্ড ২০২৬ সালে আবারও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৭ সালে আইসিসি নারীদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা।
বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বলেছেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খবর। নারীদের ক্রিকেটের পরিসর যখন বৃদ্ধি পাচ্ছে তখন প্রধান টুর্নামেন্টগুলোর একটি আয়োজনের এই সুযোগ দেওয়ায় আমি বিসিবির পক্ষ থেকে আইসিসি বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই।’
এছাড়াও এই বৈশ্বিক আসর বাংলাদেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে ও নারীদের ক্রিকেটে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো সিলেটে অনুষ্ঠিত হবে।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments