ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাজবাড়ী জেলা সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী শিশির বিন্দু।
গতকাল (১১ জানুয়ারি) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাজবাড়ী জেলা সংসদের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: ফয়েজ উল্লাহ'র উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন কাওসার আহমেদ রিপন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সিরাজুল ইসলাম। ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন ছাত্রনেতা শিশির বিন্দু। তিনি একজন ট্রান্সজেন্ডার নারী। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদ শিশির বিন্দুকে বিশেষভাবে অভিনন্দিত করে। আজ এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল উচ্ছাস প্রকাশ করে বলেন, “শিশির তার নিজ যোগ্যতাতেই নেতৃত্বের পর্যায়ে উঠে এসেছেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই সকল প্রকার লৈঙ্গিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে।”
কাউন্সিলের মধ্য দিয়ে শিশিরকে নির্বাচিত করায় রাজবাড়ী জেলা সংসদের সকল কাউন্সিলরকেও অভিনন্দন জানায় কেন্দ্রীয় সংসদ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাষা আন্দোলনের অগ্নীগর্ভ থেকে জন্ম নিয়ে দেশের সকল ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠির অধিকার আদায়ের সংগ্রামে নব নব ইতিহাস রচনা করেছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments