স্টাফ রিপোর্টার: রাজধানীর সদরঘাটে হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গার তীরে থাকা এমভি জাহিদ-৮ নামের একটি লঞ্চ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় লঞ্চের ম্যানেজার শাহ আলম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা ও অভিযোগকারী বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রে বলা হয়, গত ২২ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টার দিকে এমভি জাহিদ লঞ্চ বুড়িগঙ্গার তীরে হাসনাবাদের রিপন ডগইয়ার্ডে রাখা হয়। সেখানে বিবাদী মিনজু ঢালী ও তার তিন ছেলে রনি, সনি ও বাবুসহ আরো অজ্ঞাতনামা লোকজন জাহাজের ভিতরে প্রবেশ করে। এরপর চাঁদার টাকার জন্য কোম্পানীর মালিক আশরাফুল আলম জাহিদের খোঁজ করে। মালিককে খোঁজাখুজি করে না পেয়ে তারা দেশীয় অস্ত্রে-সন্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতাবদ্ধে পরদিন ২৩ অক্টোবর (বুধবার) বিকেল ৪টার দিকে ডগইয়ার্ডে থাকা লঞ্চের স্ট্যাফদের মারপিট করে। এরপর দেশীয় অস্ত্র-সস্ত্রের মুখে জিম্মি কর এমভি জাহিদ-৮ লঞ্চ জোরপূর্বকভাবে চালিয়ে নিয়ে যায়। লঞ্চটি দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া ইকবাল চেয়াম্যানের ডগইয়ার্ডর সামনে ভিড়িয়ে রাখে।
অভিযোগে আরো বলা হয়, বিবাদীরা লঞ্চের কর্মচারী বাবুল ড্রাইভার, মিজান ড্রাইভার, জামাল শুকানীদেরকে মারপিট করে মারাত্মক আহত করে এবং ১০ লাখ চাঁদা দাবী করে। চাঁদার টাকা না দিলে লঞ্চের যন্ত্রাংশ খুলে বিক্রয় করবে বলে জানায়।
এ বিষয়ে অভিযোগকারী এমভি জাহিদ-৮ লঞ্চের ম্যানেজার শাহ আলম বলেন, আমাদের লঞ্চ ছিনতাই করা হয়েছে। এ অভিযোগে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক জুলফিকারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি। ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক জুলফিকার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments