রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় চোর সন্দেহে ইজিবাইক চালক আ. ছালাম বেপারীকে (৬০) নির্মমভাবে পিটিয়ে হত্যা মামলার আসামি সিপন হাওলাদারকে (২৪) ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩। রোববার বিকেলে গ্রেফতার করার পরে সোমবার সকালে তাকে বানারীপাড়া থানায় সোপর্দ করা হয়। ওই দিন তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে এ হত্যা মামলার আরও চার আসামী আঃ রব হাওলাদার, মো. ইমরান হাওলাদার,আল-আমিন ও কামরুল ইসলাম হাওলাদার ওরফে কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত,বানারীপাড়া থানা পুলিশ উপজেলার চাখার ইউনিয়নের বলহার গ্রামের আঃ ছালাম বেপারীর (৬০) ইজিবাইকটি ২৭ আগস্ট রোববার রাতে টহলের জন্য রিকুইজিশন নিয়েছিল। সে অনুযায়ী পুলিশের ডিউটি শেষ করে তিনি রাত ৩টার দিকে বাড়ি ফিরছিলেন। বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়া অতিক্রমের সময় আসামীরা ইজিবাইকের সামনে গাছ ফেলে গতিরোধের চেষ্টা করে। ভয় পেয়ে ছালাম দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে চাইলে হামলাকারীরা ইজিবাইকের সামনের গ্লাসে আঘাত করে। এতে কাচ ভেঙে গেলে ছালাম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়।
এ সময় ওই এলাকার আলমগীর, আব্দুর রব,ইমরান ও নাঈমসহ আসামীরা ছালামকে ইজিবাইক চোর আখ্যা দিয়ে বেধরক পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছালামকে মৃত ঘোষণা করেন।
২৮ আগস্ট রাতে বানারীপাড়া থানায় নিহত আ.ছালাম বেপারীর ছেলে সাব্বির বেপারী বাদী হয়ে ১৪ জনকে সুনির্দিষ্ট ও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানর ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, ইজিবাইক চালক আ. ছালাম বেপারী হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments