ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারো বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল হলে তিনি আর জাতীয় সংসদের সদস্য হওয়ার বা থাকার যোগ্য থাকবেন না। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (৬ অক্টোবর) মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অফরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ অনুযায়ী গঠিত ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর অভিযুক্ত ব্যক্তিকে সংবিধানের ৪৯(২) অনুযায়ী সংসদ সদস্য যোগ্য বিবেচনা করা যাবে না।
প্রজ্ঞপানে আরও বলা হয়, সংবিধান অনুযায়ী, কেউ যদি নৈতিক স্খলজনিত অপরাধে অভিযুক্ত হন এবং সেই অভিযোগ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়, তবে তিনি 'অযোগ্য' হিসেবে গণ্য হবেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments