মো.তারেক হোসেন বাপ্পি:"আমরা মুক্তিযোদ্ধার সন্তান" সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমাজসেবা পত্রিকার বরিশাল জেলা প্রতিনিধি রুবিনা ইয়াসমিন অন্তরার ওপর সন্ত্রাসী হামলা সহ তাকে হত্যাচেষ্টা করা হয়েছে। পাওনা টাকা চাওয়া ও অন্যের জমির গাছ কেটে ফেলার সংবাদ প্রকাশের জের ধরে গত ১৯ মে রোববার দুপুরে বরিশালে উপজেলা নির্বাচনের পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করতে যাওয়ার পথে কাজীরহাট থানার কাদিরাবাদ গ্রামে ইউনুস মাতুব্বুর, কাজী নাসির ও নান্টুসহ স্থানীয় একদল সন্ত্রাসী ইট দিয়ে অন্তরার মাথায় আঘাত করে তাকে হত্যার চেষ্টা চালায়। প্রকাশ্যে এভাবে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক ও নারী নেত্রীর ওপর বর্বরোচিত এ হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে,হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২২ মে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে "আমরা মুক্তিযোদ্ধার সন্তান" সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর করিম বাবুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাইফুল বাহার মজুমদার, এডভোকেট এনামুল হক কাজল, লুবনা খানম, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রশিদ মন্ডল রানা, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ বেলাল মিয়া, দপ্তর সম্পাদক আব্দুর রউফ আনসারী, কেন্দ্রীয় নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম উপবিষয়ক কমিটির সদস্য মোঃ জাকির হোসেন, কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মমিন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হাসান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম, নয়ন ভান্ডারী, নূর জাহান বেগম, তাজুল ইসলাম, হৃদয় আহমেদ সহ উত্তর ও দক্ষিণের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধনে বক্তারা সরকারের কাছে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সহ রুবিনা ইয়াসমিন অন্তরার সুচিকিৎসা ও নিরাপত্তার দাবি জানান।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments