বকশীগঞ্জ প্রতিনিধি, মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কুড়ি বিলের মাছের প্রকল্প থেকে বদিউজ্জামান (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১২টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের কুড়ি বিল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
বদিউজ্জামান ধানুয়া কামালপুর ইউনিয়নের কামারগাও গ্রামের কুমুজ উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বদিউজ্জামান দীর্ঘদিন ধরে কুড়ি বিলে স্থানীয় সাবেক সেনা সদস্য সবুজ মিয়ার মাছের প্রকল্প দেখাশুনা করে আসছেন। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে কুড়ি বিল দেখতে যান বদিউজ্জামান। সন্ধ্যা হলেও বাড়িতে না ফিরলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়।
পরদিন (বুধবার ২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্থানীয় লোকজন কুড়ি বিলে বদিউজ্জামানের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেওয়া হলে বকশীগঞ্জ থানা পুলিশ বিল থেকে মরদেহটি উদ্ধার করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments