বিএনপি নেতা সাবেক এমপি আলহাজ্ব এস এ খালেক মারা গেছেন

প্রকাশ : 05 Jan 2025
বিএনপি নেতা সাবেক এমপি আলহাজ্ব এস এ খালেক মারা গেছেন

 

স্টাফ রিপোর্টার: "সাবেক বিএনপি সাংসদ অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এস এ খালেক আর নেই।

রোববার ( ৫ জানুয়ারি)  বেলা ৩ টা ৩০ মিনিটে  ইউনাইটেড হাসপাতাল মারা যান তিনি। মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক কে, এম, ইয়াহিয়া সামী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। 


বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এ খালেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 

অনুরূপ শোকবার্তা দিয়েছেন  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এস এ খালেক অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি, বিএনপির জাতীয়  নির্বাহী কমিটির সদস্য, সবেক ডেপুটি মেয়র (ঢাকা সিটি কর্পোরেশন), বৃহত্তর মিরপুরের সাবেক সাংসদ আলহাজ্ব এস এ খালেক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত জটিল নানান রোগে আক্রান্ত ছিলেন।

গত বুধবার ইউনাইটেড হাসপাতাল জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়েছিল। গতকাল রাতে ভেন্টিলেটর দেওয়া হয়।


আগামীকাল দুপুর ১২ টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২ টা মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে জানাজা শেষে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক করবস্থান দাফন করা হবে। 


সম্পর্কিত খবর

;