ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
পুলিশ সদর দফতরের মিডিয়া ও পিআর শাখা জানায়, পদের সংখ্যা বৃদ্ধি ও শূন্য পদসাপেক্ষে নিয়োগের সংখ্যা নির্ধারিত হবে। তবে আনুমানিক এক হাজার এসআই নিয়োগ দেয়া হতে পারে।
আবেদন যোগ্যতা
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।
অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
বয়স
আবেদনকারীর বয়স ২০২৩ সালের ২৭ মে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থী সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ৬ মে ভোর থেকে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করা যাবে। http://police.teletalk.com.bd এ ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে।
আমাদের সময়. কম
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments