পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি করপোরেশনের সিডিসি প্রজেক্টের নেত্রী রিনা বেগমের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে। এই নারীর বিরুদ্ধে বিভিন্ন লোকজনদের উপর মামলা দিয়ে হয়রানি, মামলা মিমাংসার নামে টাকা হাতিয়ে নেয়া, সুদের ব্যবসা করাসহ বিভিন্ন অভিযোগ মানববন্ধনে তোলা হয়। এমন কি তার দুই মেয়ে পপি ও ববি এবং পুলিশের সোর্স পরিচয়দানদারী শিরোইল কলোনীর আলিমের বিরুদ্ধেও বিস্তর অভিযোগ তোলা হয়। বুধবার দুুপুরে রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় স্থানীয় প্রায় দেড় শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, রিনা বেগমের বাড়ি নগরীর শিরোইল কলোনী এলাকায়। তার একটি গ্যাং রয়েছে। সেই গ্যাংয়ের প্রধান তিনি। কারণে অকারণে রিনা বেগম লোকজনদের উপর হামলা চালিয়ে মারপিট করে। পরে উল্টো তিনি মারধরের শিকার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি কখনো কখনো নিজের শরীর কাপড় ছিড়ে প্রতিবেশি লোকজনদের উপর মামলা করেন। আবার নিজের বাড়ি নিজেই ভাংচুর করে প্রতিবেশিদের উপর মামলা করার নজির রয়েছে। তিনি নিজেই তার বাড়ি ভাংচুর করার পর প্রতিবেশিদের উপর মামলা দায়ের করেছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মামলা দায়ের পর সেই মামলা মিমাংসার নামেও রিনা বেগম হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। বিশেষ করে এলাকায় পুলিশের সোর্স পরিচয়দানকারী আলিম নামে এক ব্যক্তি রিনা বেগমের ডান হাত হিসাবে ব্যবহার করেন। আলিমের সাথে পুলিশের ভাল সম্পর্ক থাকায় কারণে অকারণে লোকজনদের তিনি পুলিশ দিয়ে হয়রানি করে থাকেন। তিনি স্থানীয়দের বিরুদ্ধে পুলিশ কমিশনার পর্যন্ত অভিযোগ দিয়েছেন। রিনা বেগমের অত্যাচারে অতিষ্ঠ্য হয়ে এলাকার প্রায় দেড় শতাধিক নারী পুরুষ মানববন্ধনে দাঁড়ান। চান তার দৃষ্ঠান্তমূলক শাস্তি।
মানববন্ধনে ভুক্তভোগিদের মধ্যে রানা, সালমা খাতুন, আলেয়া বেগম, জহুরা খাতুন, পারভিন, জিয়াউর রহমান, সিয়াম, আব্দুল খালেক মানিকসহ নারী পুরুষ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments