স্টাফ রিপোটার: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, গ্যাস, পানি ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদ করায় আওয়ামী লীগ সরকার হত্যা করেছে ৫ জন বিএনপি নেতাকর্মীকে, অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, সরকার জোর জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখল করে বসে আছে জগদ্দল পাথরের মতো, উন্নয়নের কথা বলে জনগণকে ধোকা দিয়ে যাচ্ছে। দিনে-রাতে এখন বিদ্যুৎবিহীন থাকে দেশ, অপ্রতুল গ্যাসের দাম বৃদ্ধি করে সৃষ্টি করেছে জনদূর্ভোগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন। মধ্যবিত্ত এবং নি¤œ আয়ের মানুষের এখন বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। জনাব সালাম বলেন, জনগণের পক্ষের দল হিসাবে বিএনপি যখন এ সবের প্রতিবাদ করতে রাস্তায় নামে তখনই তারা গুলি করে শান্তিপূর্ণ কর্মসূচিতে। তাদের নির্মমতায় এ পর্যন্ত ৫ জন নেতাকর্মী শহীদ হয়েছেন।
আজ ০৫ অক্টোবর বুধবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র এক মতবিনিময় সভায় বক্তব্য দানকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এসব কথা বলেন।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু সরকারের সকল জুলুম, নিপীড়ণ উপেক্ষা করে নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানিয়ে বলেন, সময় এসেছে, আর পেছনে ফেরার সময় নাই। দেশ, দেশমাতা, জনগণের মুক্তির আন্দোলনে নিজেকে বিলিয়ে দেয়ার।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments