ডেস্ক রিপোর্ট: প্রায় ৬ মাস আগে ইয়েমেন থেকে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মী সুফিউল আনামের ভিডিও প্রকাশ করেছে আল-কায়েদার ইয়েমেন শাখা।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ গত ৩ সেপ্টেম্বর (শনিবার) ভিডিওটি সামনে আনে।
শনিবারে প্রকাশিত ভিডিও বার্তাটি গত ৯ আগস্ট রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। ভিডিওটিতে দেখা যায়, অপহৃত এ কে এম সুফিউল আনাম তাকে উদ্ধারের জন্য জাতিসংঘের কাছে আকুতি জানিয়েছেন।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, খুবই দুর্দশার মধ্যে রয়েছেন। অপহরণকারীদের দাবি মেনে না নিলে তাকে মেরে ফেলা হতে পারে। তাকে জঙ্গি সংগঠন আল–কায়েদা অপহরণ করেছে বলেও জানান তিনি।
গত ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহরণ হন একেএম সুফিউল আনাম। ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত ছিলেন তিনি।
সেসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও বিষয়টি নিশ্চিত করে জানান, সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করছেন।
জাতিসংঘের মুখপাত্র এরি কানেকো এএফপিকে জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ জাতিসংঘের একটি ফিল্ড মিশন শেষে অ্যাডেনে ফিরে আসছিলেন আনামসহ পাঁচজন জাতিসংঘ কর্মী। সেদিন গাড়ির চালককে ছেড়ে দিয়ে আনামসহ ওই পাঁচজনকে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত বন্দুকধারীরা।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments