সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন,যেকোন দুর্যোগে সরকারি সাহায্য ও সহযোগিতার পাশাপাশি বেসরকারি সহযোগিতা একটি প্রশংশনীয় উদ্যোগ।
তিনি আজ শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্হা "ক্যাপ ফাউন্ডেশন" এর উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষকে আর্থিক সাহায্য প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। এসময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন,যেকোন দুযোগ দূর্বিপাকে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সবকিছু নিয়ে মানুষের পাশে রয়েছে। এজন্য সবাইকে সাহস নিয়ে এসকল পরিস্হতি মোকাবেলা করতে চহবান জানান। এসময় তিনি ক্যাপ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক। ক্যাপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নুর হুমায়ুন। এসময় ২৫০ জন বন্যার্ত পুরুষ মহিলাকে জনপ্রতি নগদ ২৫০০ টাকা করে প্রদান করা হয়। পরে ড,মোমেন সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের কাজির গাঁওয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে শাড়ি ও অন্যান্য কাপড় বিতরন করেন। সেখানে অন্যান্যের মধ্যে সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শাহানুর,সিলেট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার,ব্যাংক ব্যাবস্হাপক শাহ আহমদ বান্না প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments