মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীর গোদাগাড়ীতে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট আমিনুল ইসলাম (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী (পুরাতন মহিউদ্দিন কলেজ) গ্রামের আরোক হেরোইন সম্রাট হায়দার আলীর বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত হেরোইন ব্যবসায়ী আমিনুল ইসলাম গড়ের মাঠ এলাকার মৃত সোলেমান বিশ্বাসের ছেলে।
এই ঘটনায় হায়দার আলী ও তার বড় ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভূক্ত মাদক সম্রাট শীষ মোহাম্মদ শিশুকে পলাতক আসামী করে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে,গোদাগাড়ী থানার প্রেমতলী পুলিশ কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সোমবার রাত ৯ টার দিকে মহিশালবাড়ী গ্রামের মাদক ব্যবসায়ী হায়দার আলীর বাড়ীতে কয়েকজন হেরোইন বেচাকেনার জন্য অবস্থান করছে।
এই সময় পুলিশ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যায় এবং মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।
এসময় তার দেহ তল্লাসী করে তার পায়ে পরিহিত দুই পায়ের স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৪টি সাদা স্বচ্ছ পলেথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় হেরোইন উদ্ধার করে। তার দেওয়া আরো তথ্য মতে বাড়ীতে অভিযান চালিয়ে বাড়ীর দ্বিতীয় তলার ড্রয়িং রুমের ৩টি ড্রয়ার থেকেসহ বাড়ীর বিভিন্ন জায়গা তল্লাসী চালিয়ে মোট ১০টি প্যাকেটে দুই কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, আসামীর তালিকা ভূক্ত মাদক সম্রাট। তারা দীর্ঘদিন থেকে এই ব্যবসা করে আসছিলো। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যহত আছে। এছাড়া গোদাগাড়ী মাদকের আখড়া হওয়ায় পুলিশ অভিযান অব্যহত রেখেছে বলে জানান।
তথ্য অনুসন্ধানে জানা যায়,আটককৃত মাদক সম্রাট আমিনুল ও তার দুই চাচা পলাতক আসামী শীষ মোহাম্মদ শীশু ও শীশুর ছোট ভাই হয়দার আলী দীর্ঘদিন থেকেই মাদক ব্যবসা করে অল্পদিনে টাকা পয়সার মালিক ও ধন-সম্পদের মালিক হয়েছেন। মহিশালবাড়ীর হায়দারের বাড়ীতে প্রতিদিন বিপুল পরিমাণ হেরোইন বেচা কেনা চলে। ওই বাড়ীর দ্বোতলায় হেরোইন বেচা কেনার সম্রাজ্য হয়ে গেছে। এছাড়াও শীষ মোহাম্মদ শীশুর নামে একাধিক মামলা আছে। সে রাজশাহীসহ বিভিন্ন জায়গায় বাড়ী কিনে প্রচুর অর্থ বিত্তের মালিক হয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments