মাহমুদুর রহমান তুরান (ফরিদপুর) ভাঙ্গা: "কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র" শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
২৯ অক্টোবর (শনিবার) সকাল ১১ ঘটিকায় দিবসটি উপলক্ষ্যে ভাঙ্গা থানার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, র্যালিটি ভাঙ্গা উপজেলা শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষীণ শেষে, থানা চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম এর সভাপতিত্বে ও এস আই গোলাম মোনতাছির মারুফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভুইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুনছুর মুন্সী, কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু , বীর মুক্তিযুদ্ধাগণ, সকল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য, সাধারণ সদস্যবৃন্দ, পুলিশ সদস্যগণ, গ্রাম পুলিশ দফাদার, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments