ডেস্ক রিপোর্ট: ফিলিপাইনে গ্রীষ্মমন্ডলীয় ঝড় মেগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ (এনডিআরআরএমসি) এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
সরকারি সংস্থা জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রদেশ থেকে সংগ্রহ করা প্রতিবেদন অনুযায়ী, এ দুর্যোগে আরো ১৪৭ জন নিখোঁজ রয়েছেন।
ওই সংস্থা জানায়, প্রাকৃতিক দুর্যোগে ফিলিপাইনের মধ্যাঞ্চল থেকে ২২১ জনের ও দক্ষিণাঞ্চল থেকে তিনজনের মৃত্যুর খবর জানা গেছে।
গত ১০ এপ্রিল মেগি আঘাত হানার আগে ও পরে ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রচ- বৃষ্টিপাত হয়। এতে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয় এবং লেতি প্রদেশের বিভিন্ন গ্রামে ভূমিধসের সৃষ্টি হয়।
খবরে বলা হয়, মধ্য ফিলিপাইন হচ্ছে ঘূর্ণিঝড় অতিক্রমের পথ এবং স্বাভাবিকভাবে এটি দেশে ঘূর্ণিঝড়ের প্রবেশ পথ।
বর্ষা মৌসুম চলাকালে, বিশেষকরে ঘূর্ণিঝড় আঘাত হানলে ফিলিপাইনে ভূমিধস ও আকস্মিক বন্যা একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ফিলিপাইনের অবস্থান প্যাসিফিক রিং অব ফায়ার ও প্যাসিফিক টাইফুন বেল্টে হওয়ায় দেশটি বিশ্বের অধিক দুর্যোগপূর্ণ দেশগুলোর অন্যতম।-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments